১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে প^দত্যা^গের ঘোষণা দেবেন ইশরাক
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৬
দুপুরে প^দত্যা^গের ঘোষণা দেবেন ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ দুপুরে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।



সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই বার্তা দেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী।


ইশরাক তার পোস্টে লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।


তিনি লেখেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনও আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।





ইশরাক আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।



মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী লেখেন, দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!


এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে গিয়ে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র হাতে নেন ইশরাক হোসেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার পর রোববার (১৮ অক্টোবর) শোনা যায়, ইশরাককে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




শেয়ার করুন